https://newsbdc.com/politics/mwvptpq45u
পল্টনে আ. লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা
রাজধানীর পল্টন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে ব্যতিক্রমীভাবে আপ্যায়ন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। আটকের পর ওই নেতাকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খাওয়ানোর পর পুলিশের হাতে তুলে দেন তিনি ও তাঁর অনুসারীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
আ. লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক ১৮ ঘণ্টা আগে
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তিকে আটকের পর তাঁর পরিচয় জানতে চান রবিউল ইসলাম নয়ন। একই সঙ্গে পল্টন এলাকায় অবস্থানের কারণও জানতে চান তিনি। জবাবে ওই ব্যক্তি নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন।
ভিডিওতে নয়ন অভিযোগ করেন, শেখ হাসিনার আগমন কিংবা দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করতেই ওই নেতা এলাকায় অবস্থান করছিলেন। রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত পদ-পদবিধারী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
তবে আটকের পর ওই ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দেন যুবদল নেতা। একপর্যায়ে তাঁকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেওয়া হয়।
আরও পড়ুন
রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে শেখ হাসিনার আত্মসমর্পণ করা উচিত: রিজভী ২০ ঘণ্টা আগে
এ ছাড়া উপস্থিত নেতাকর্মীদের ওই ব্যক্তির মানিব্যাগ, মুঠোফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন নয়ন। কোনো জিনিসপত্র যাতে হারিয়ে না যায়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
পরে ওই আওয়ামী লীগ নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।