https://newsbdc.com/national/mwvpk992u7
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থা ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রীরা।
আবুধাবিতে ইউএইয়ের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ঢাকায় ইউএই দূতাবাসের প্রচারিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হলো তিন সেনা কর্মকর্তাকে ৩৯ মিনিট আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমান আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের বিষয়ে ইউএইয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।
বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বহুপক্ষীয় উদ্যোগে সহযোগিতা বাড়ানোর সুযোগ এবং অভিন্ন আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠতর সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন।
তাঁরা বাংলাদেশ ও ইউএইয়ের দ্বিপক্ষীয় সম্পর্কও পর্যালোচনা করেন এবং দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও সুসংহত করার উপায় নিয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু, আলোচনায় ১৪ প্রকল্প ১ ঘণ্টা আগে
এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাপ্রবাহ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশ ও ইউএইয়ের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের সহযোগিতা বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।