ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আইন-আদালত

সারা দেশে মানবতাবিরোধী অপরাধের গণশুনানি শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২: ০৬
সারা দেশে মানবতাবিরোধী অপরাধের গণশুনানি শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর
সংগৃহীত

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে গণশুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ বিষয়ে ইতিমধ্যে সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (২৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন

জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ২০ ঘণ্টা আগে জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

চিফ প্রসিকিউটর বলেন, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ সমন্বয়ে যশোর থেকে গণশুনানি শুরু করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। এ বিষয়ে সরকার সহযোগিতা করতে সম্মত হয়েছে। শুনানি চলাকালে কোনো অভিযুক্তকে পাওয়া গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে তদন্ত শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন। এ কাজে জুলাই আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের পরিবার এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন

অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ২৩ নভেম্বর ২০২৬ অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম জানান, ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে।

এ ছাড়া ৫ আগস্টের পর বিভিন্ন স্থানে যাঁরা অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বা পালাতে সহযোগিতা করেছেন, তাঁদের প্রচলিত দণ্ডবিধিতে বিচারের সুযোগ রয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর।

আইন-আদালত থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন