ছবি ভিডিও মতামত
সর্বশেষ
তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী রমজানের আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক-কর কমাল এনবিআর সারা দেশে মানবতাবিরোধী অপরাধের গণশুনানি শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর পল্টনে আ. লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা ২৩ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সে ১১.৯ শতাংশ প্রবৃদ্ধি রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হলো তিন সেনা কর্মকর্তাকে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু, আলোচনায় ১৪ প্রকল্প পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি
ব্যবসা-বাণিজ্য

রমজানের আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক-কর কমাল এনবিআর

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২: ১৩
রমজানের আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক-কর কমাল এনবিআর
সংগৃহীত

আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার দাম সহনীয় রাখতে ফল তিনটির আমদানিতে শুল্ক-কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক ৫ শতাংশ কার্যকর থাকবে। এতে খেজুর আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে দাঁড়াবে।

আরও পড়ুন

২৩ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সে ১১.৯ শতাংশ প্রবৃদ্ধি ৩৮ মিনিট আগে ২৩ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সে ১১.৯ শতাংশ প্রবৃদ্ধি

অন্যদিকে, আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে ফল দুটি আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে। আপেল ও কমলার ক্ষেত্রে নতুন শুল্ক-করহার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

এনবিআরের আশা, শুল্ক কমানোর ফলে ফলগুলোর আমদানি ও সরবরাহ বাড়বে। এতে বাজারে দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে এবং আসন্ন রমজানে ভোক্তারা তুলনামূলক স্বস্তি পাবেন।

আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

আরও পড়ুন

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ১ ঘণ্টা আগে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

আপেল আমদানির চিত্র

বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। পরবর্তী বছরগুলোতে আমদানির পরিমাণ কমতে থাকে। ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে আসে ১ লাখ ৬২ হাজার টনে, যা আলোচিত সময়ের মধ্যে সর্বনিম্ন। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে দাঁড়ায়।

আরও পড়ুন

এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা ২২ ঘণ্টা আগে এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা

কমলা আমদানিও কমেছে

অন্যদিকে, গত ছয় অর্থবছরে দেশে কমলা আমদানির পরিমাণ ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হলেও ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬৯ হাজার টনে দাঁড়ায়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আমদানি আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে নেমেছে, যা ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।

তবে শুল্ক কমানোর সুফল শেষ পর্যন্ত ভোক্তাপর্যায়ে কতটা পৌঁছাবে, তা নিয়ে সংশয় রয়েছে বাজারসংশ্লিষ্টদের। তাঁদের মতে, আমদানি ব্যয় কমলেও বাজারে তার প্রতিফলন নিশ্চিত না হলে ক্রেতারা প্রত্যাশিত স্বস্তি পাবেন না।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন