ছবি ভিডিও মতামত
সর্বশেষ
এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ
ব্যবসা-বাণিজ্য

লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৪: ০৪
লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ
সংগৃহীত

পরিবেশবান্ধব শিল্পকারখানা গড়ে তোলার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড সনদ পেয়েছে দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা। নতুন এই স্বীকৃতির ফলে দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। এ সংখ্যা বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি।

আরও পড়ুন

বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৩৪ মিনিট আগে বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত তথ্য অনুযায়ী, নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং ৩টি গোল্ড সনদ অর্জন করেছে। সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ পেয়েছে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড।

সনদের স্তর অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্লাটিনাম সনদপ্রাপ্ত কারখানা ১৩৪টি। এ ছাড়া গোল্ড সনদপ্রাপ্ত ১৪৮টি, সিলভার ১৬টি এবং সার্টিফায়েড শ্রেণিতে রয়েছে ৪টি কারখানা। সব মিলিয়ে ইউএসজিবিসির লিড সনদ পেয়েছে ৩০২টি কারখানা।

আরও পড়ুন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

শুধু সংখ্যার দিক থেকেই নয়, সর্বোচ্চ মানের পরিবেশবান্ধব কারখানার তালিকাতেও বাংলাদেশের উল্লেখযোগ্য অবস্থান রয়েছে। বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত।

নতুন প্লাটিনাম সনদপ্রাপ্ত কারখানাগুলোর মধ্যে ধামরাইয়ের অ্যাডজি ট্রিমস লিমিটেড ৯৭ পয়েন্ট, গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১, প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮, নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬, গাজীপুরের এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ এবং চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট পেয়েছে।

এ ছাড়া চট্টগ্রামের কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট, সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো এলাকার প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড—প্রতিটি কারখানা ৮২ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে।

আরও পড়ুন

৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬ ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস

নতুন গোল্ড সনদপ্রাপ্ত তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালি কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২। প্রতিষ্ঠান তিনটি যথাক্রমে ৬৮, ৬৬ ও ৬৪ পয়েন্ট অর্জন করেছে।

লিড সনদ দেওয়া হয় ভবনের পরিবেশগত কার্যকারিতা ও টেকসই নির্মাণব্যবস্থার মূল্যায়নের ভিত্তিতে। নতুন ভবন নির্মাণ এবং বিদ্যমান ভবনের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে পৃথক মূল্যায়নপদ্ধতি। নতুন ১২টি কারখানার মধ্যে কয়েকটি নতুন ভবন নির্মাণসংক্রান্ত (বিডি+সি) এবং বাকিগুলো বিদ্যমান ভবনের পরিচালনা ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত (ও+এম) মানদণ্ডে মূল্যায়িত হয়েছে।

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম ২০ নভেম্বর ২০২৬ আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

তৈরি পোশাক ও বস্ত্র খাত বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস। এ খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শিল্পের পরিবেশগত মান এবং টেকসই উৎপাদনব্যবস্থার সক্ষমতার পরিচয় দিচ্ছে।


মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন