ছবি ভিডিও মতামত
সর্বশেষ
এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ
ব্যবসা-বাণিজ্য

৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৩: ৫৯
৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস
সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল (একেএস) ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিয়েছে।

আরও পড়ুন

বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৩৪ মিনিট আগে বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন

সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি প্রকৌশলী, স্থপতি, শিক্ষার্থী, শিক্ষক, ঠিকাদার, ডিলার, ডেভেলপার ও বাড়ির মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রদর্শনীতে একেএসের স্টলে দর্শনার্থীরা প্রতিষ্ঠানটির ১০০ শতাংশ রিফাইন্ড স্টিল উৎপাদনপ্রক্রিয়া, প্রযুক্তিগত মান এবং রড, রিং ও স্কয়ার বারসহ বিভিন্ন পণ্য সম্পর্কে জানার সুযোগ পান। পাশাপাশি প্রতিষ্ঠানটির নতুন পণ্যগুলোর সঙ্গেও তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পণ্যের ব্যবহার ও কারিগরি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে স্টলে উপস্থিত ছিলেন একেএসের প্রকৌশলীরা।

আরও পড়ুন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

প্রদর্শনীতে একেএসের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের বিষয়টিও তুলে ধরা হয়। এর মাধ্যমে দর্শনার্থীরা প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা ও স্টিলশিল্পে অর্জিত সাফল্য সম্পর্কে জানতে পারেন।

একেএসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় দর্শনার্থীরা নির্মাণকাজে বিভিন্ন পণ্যের ব্যবহার, গুণগত মান ও প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পণ্য সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের মতামত ও অভিজ্ঞতাও তুলে ধরেন।

আরও পড়ুন

লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬ লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ

প্রদর্শনীতে অংশগ্রহণের অন্যতম উদ্দেশ্য ছিল স্টিলের ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নির্মাণশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্ক আরও দৃঢ় করা। এ আয়োজনের মাধ্যমে একেএস নিজেদের পণ্য, প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা তুলে ধরার পাশাপাশি গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশা জানার সুযোগ পেয়েছে।


মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন