https://newsbdc.com/national/mwxakukp41
দেশের মানুষ ঐক্যবদ্ধ, বাইরে ষড়যন্ত্র চলছে: পানিসম্পদমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলেও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে রক্ষা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, সীমান্তে বৈঠকের মাধ্যমে যেসব ষড়যন্ত্রের চেষ্টা চলছে, সে বিষয়ে ভারতকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
মেঘলা আকাশের আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই ১ মিনিট আগে
তিনি আরও বলেন, দেশের কৃষি উৎপাদন বাড়াতে পদ্মা ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠানে জাতীয় স্বার্থবিরোধী যেকোনো চক্রান্ত মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।