ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী নিউমোনিয়ায় সংকটাপন্ন মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন উপাচার্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
আন্তর্জাতিক

গাজায় হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহতের দাবি ইসরাইলের

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৩: ০৯
গাজায় হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহতের দাবি ইসরাইলের

গাজায় বিমান হামলা চালিয়ে হামাসের অর্থনীতি ও শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ নেতা খালেদ আবু নাদাকে হত্যার দাবি করেছে ইসরাইল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ অভিযানে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।

এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ও কাৎজ বলেন, হামাসের বিভিন্ন পর্যায়ের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো ধারাবাহিক হামলার অংশ এই অভিযান। হামাসের কোনো নেতা বা সদস্য ইসরাইলি বাহিনীর হামলা থেকে রেহাই পাবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুন

উত্তরপ্রদেশে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস-এসপি বিরোধ, কটাক্ষ যোগীর ১ ঘণ্টা আগে উত্তরপ্রদেশে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস-এসপি বিরোধ, কটাক্ষ যোগীর

বিবৃতিতে দাবি করা হয়, গত এক মাসে ইসরাইলি বাহিনীর হামলায় প্রায় ৮০ জন হামাস সদস্য নিহত হয়েছেন। সংগঠনটির সদস্যদের লক্ষ্য করে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম ৩ ঘণ্টা আগে মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, হামলায় নিহত ব্যক্তি নিরীহ কেউ ছিলেন না; বরং তিনি একটি হুমকি ছিলেন, যা প্রতিহত করা হয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজায় হামাসের রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তাকে হত্যার মাধ্যমে গাজায় সংগঠনটির প্রশাসনিক নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টা করছে ইসরাইল।

আরও পড়ুন

বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ২৩ ঘণ্টা আগে বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

প্রতিবেদন অনুযায়ী, গাজার প্রায় ৩০ শতাংশ এলাকায় হামাসের নিয়ন্ত্রণ রয়েছে। সংগঠনটি সামরিক তৎপরতার পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, জ্বালানি, শিক্ষা ও অর্থনীতিসহ বিভিন্ন নাগরিক সেবা পরিচালনা করে। এসব খাতের দায়িত্বে থাকা কর্মকর্তাদের লক্ষ্য করে হামাসের শাসনব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে ইসরাইল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬ ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ

এদিকে চলতি সপ্তাহে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের আরও দুই শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরাইলি বাহিনী। বুধবার গাজা সিটিতে নিজ বাড়িতে হামলায় হামাসের উত্তর গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান মুহাম্মদ মাজেদ আবু আল-ওফ নিহত হন বলে জানিয়েছে ইসরাইলি সামরিক সূত্র। ওই হামলায় তাঁর স্ত্রী ও সন্তানরাও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এর এক দিন আগে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান নাঈম আবু নাহেলকে হত্যার বিষয়টি নিশ্চিত করেন নেতানিয়াহু ও কাৎজ। এর আগে দক্ষিণ গাজার রাফাহ এলাকায় বিমান হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির মাহমুদ হাসান আবু ইউনিস নিহত হওয়ার খবর জানিয়েছিল ইসরাইলি সামরিক বাহিনী।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন