https://newsbdc.com/national/mwztbopf9e
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতি আনা এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্য নিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’। রাজধানীর মিরপুরে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সম্মিলনটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে দেশের ৬৪টি জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নেবেন।
আরও পড়ুন
তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন ১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। সম্মিলনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমানুল্লাহ জানিয়েছেন, সম্মিলন আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন
পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে
তিনি আরও বলেন, এ সম্মিলন বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপাচার্য প্রত্যাশা করেন, দেশের ৬৪ জেলা থেকে আসা ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে সম্মিলনটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে উঠবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।