ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২: ৪২
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ
সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বিএনপি। আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন। আগামী ১২ নভেম্বর এ উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীরা শুক্রবার থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন

প্রতিশ্রুতি দিয়ে বিএনপি তা বাস্তবায়ন করে: রিজভী ১৫ ঘণ্টা আগে প্রতিশ্রুতি দিয়ে বিএনপি তা বাস্তবায়ন করে: রিজভী

ফরম পূরণ করে আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) একই কার্যালয়ে জমা দিতে হবে। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য মনোনয়নপ্রত্যাশীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।


রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

রাজনীতি নিয়ে আরও পড়ুন