https://newsbdc.com/sports/mwbtn4jvre
আজ এবিজি ইউনিভার্সিটি কাপের দুই সেমিফাইনাল
এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আজ (১১ নভেম্বর)। ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে চার বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল।
আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর শুরু হয় ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’। ফুটবল ও ক্রিকেট—দুই বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় ফুটবলের আসর ইতিমধ্যে শেষ হয়েছে। এবার শেষ পর্যায়ে রয়েছে ক্রিকেট টুর্নামেন্ট।
আজ এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের দুটি ম্যাচ।
আরও পড়ুন
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১১ ঘণ্টা আগে
সেমিফাইনালের সূচি
- বিকেল ৫টা: ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বনাম ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।
- রাত ৮টা: সোনারগাঁও ইউনিভার্সিটি বনাম ইউনিভার্সিটি অব স্কলার্স।
দুই ম্যাচের জয়ী দল জায়গা করে নেবে এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালে।
খেলা থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।