https://newsbdc.com/sports/mwj4kqklt4
মারক্রামকে ফিরিয়ে লাঞ্চে স্বস্তিতে বাংলাদেশ
লাঞ্চ বিরতির আগে মাত্র পাঁচ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যেই একটি উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করেছে টাইগাররা।
আরও পড়ুন
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১১ ঘণ্টা আগে
বিরতির আগে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট নেওয়ার সুযোগও তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। তাসকিন আহমেদের একটি বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছিলেন প্রোটিয়া ব্যাটার। তবে বলটি নো হওয়ায় উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে ১৮ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের করা ৪০০ রানের লক্ষ্য থেকে এখনো ৩৮২ রান পিছিয়ে রয়েছে তারা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।