ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
শিক্ষা

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা

প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১১: ০২
এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা
সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে রোববার (১ নভেম্বর)। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও ফি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত ঘরে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে।

আরও পড়ুন

শিক্ষার আধুনিকায়নে এআই ও বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ শিক্ষামন্ত্রীর ১৩ ঘণ্টা আগে শিক্ষার আধুনিকায়নে এআই ও বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ শিক্ষামন্ত্রীর

আবেদনের সময় পরীক্ষার্থীর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

আবেদনের পর শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পারবেন। যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষা করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। আর দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

আবেদন ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, ডাচ্‌-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে। ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা জানতে আবেদন পোর্টালের ‘চেক’ বাটনে ক্লিক করতে হবে। টাকা পরিশোধের পর পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন

জবির দ্বিতীয় ক্যাম্পাসের বাজেট পাসে সর্বোচ্চ চেষ্টা করব: হুইপ অপু ১৩ ঘণ্টা আগে জবির দ্বিতীয় ক্যাম্পাসের বাজেট পাসে সর্বোচ্চ চেষ্টা করব: হুইপ অপু

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় আবেদন করা যাবে। তবে দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদন সংশোধন বা পরিবর্তনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয় বাদ দেওয়া যাবে। এরপর নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দেওয়ার পর নির্বাচিত বিষয় বাতিলের সুযোগ থাকবে না। কোনো অবস্থাতেই আবেদন ফি ফেরত দেওয়া হবে না।


আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় হবে গবেষণা ও মুক্তচিন্তার কেন্দ্র: স্বরাষ্ট্রমন্ত্রী ১৭ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয় হবে গবেষণা ও মুক্তচিন্তার কেন্দ্র: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, পুনর্নিরীক্ষণের জন্য সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে হবে।rescrutiny.eduboardresults.gov.bd



শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন