ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
বিনোদন

মেয়ের প্রথম জন্মদিনে অপূর্বর আবেগঘন বার্তা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২: ২৪
মেয়ের প্রথম জন্মদিনে অপূর্বর আবেগঘন বার্তা
সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই রয়েছে। এবার নিজের ছোট্ট মেয়ে আনায়ার প্রথম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেতা। মেয়ের প্রতি ভালোবাসা, তাকে ঘিরে নতুন জীবনের অনুভূতি এবং ভবিষ্যৎ নিয়ে শুভকামনা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফেসবুকে মেয়ের দুটি ছবি পোস্ট করেন অপূর্ব। সেখানে তিনি লেখেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা।’

আরও পড়ুন

চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা ৯ ঘণ্টা আগে চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা

মেয়ের জন্মের পর কেমন বদলে গেছে তাঁর জীবন, সেই অনুভূতিও তুলে ধরেছেন অভিনেতা। অপূর্ব লিখেছেন, সময় কীভাবে কেটে গেছে, তা তিনি বুঝতেই পারেননি। ঠিক এক বছর আগে এই দিনে তাঁর মেয়ে পৃথিবীতে এসেছিল, আর সবচেয়ে সুন্দরভাবে বদলে দিয়েছিল তাঁদের সবকিছু।

মেয়েকে ধীরে ধীরে বড় হতে দেখা, চারপাশের পৃথিবীকে চিনতে শেখা এবং তার হাসি-আনন্দে ঘর ভরে ওঠার অভিজ্ঞতাকে জীবনের বিশেষ প্রাপ্তি হিসেবে তুলে ধরেছেন তিনি। তাঁর কথায়, মেয়ের আগমন তাঁদের জীবনে আনন্দ ও ভালোবাসার নতুন মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন

নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন ১০ ঘণ্টা আগে নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন

জন্মদিন উপলক্ষে প্রকাশ করা ছবিতে আনায়ার মাথায় দেখা যায় ছোট্ট একটি মুকুট। ছবিটির প্রসঙ্গ টেনে অপূর্ব লিখেছেন, ‘আজ তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের মুকুট পরে আছ।’

পোস্টের শেষে মেয়ের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে এই অভিনেতা লেখেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে! তোমার জীবন যেন তোমার মতোই উজ্জ্বল, জাদুময় ও অমূল্য হয়ে ওঠে।’

আরও পড়ুন

ঐশ্বরিয়ার হাত ছোঁয়ায় সালমানকে বকেছিলেন বানসালি, জানালেন স্মিতা ১১ ঘণ্টা আগে ঐশ্বরিয়ার হাত ছোঁয়ায় সালমানকে বকেছিলেন বানসালি, জানালেন স্মিতা

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে কন্যাসন্তানের বাবা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অপূর্ব। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন তিনি। বিয়ের চার বছর পর তাঁদের সংসারে আসে মেয়ে আনায়া।


বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন