ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
বিনোদন

চমক ও আরিফিন শুভর ছবি ঘিরে আলোচনা, কীসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী?

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৬: ৫২
চমক ও আরিফিন শুভর ছবি ঘিরে আলোচনা, কীসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী?
সংগৃহীত

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমকের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিতপূর্ণ ক্যাপশন দিয়েছেন তিনি। ছবিগুলোতে তাঁর সঙ্গে দেখা গেছে ঢালিউড অভিনেতা আরিফিন শুভকে।

প্রকাশিত ছবিগুলোতে চমক ও শুভকে একটি সুসজ্জিত হোটেলকক্ষে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। একটি ছবিতে দুজনকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে। অন্য একটি ছবিতে শুভকে চমকের হাতে খাবার তুলে দিতে দেখা যায়।

আরও পড়ুন

চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা ৯ ঘণ্টা আগে চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা

বিষয়টি নিয়ে চমক বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’

চমকের এমন বক্তব্যে ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি আরিফিন শুভ।

আরও পড়ুন

নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন ১০ ঘণ্টা আগে নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন

এদিকে চমকের পোস্টটি নতুন কোনো নাটক বা সিনেমার প্রচারণার অংশ কি না, তা নিয়েও আলোচনা চলছে। তবে ছবিগুলো নতুন কোনো কাজের দৃশ্য কি না, কিংবা তাঁর পোস্টের প্রকৃত অর্থ কী—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

চমকের পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন