https://newsbdc.com/entertainment/mvdo1bsc97
দেবী দুর্গার সাজে পরীমণি, মুগ্ধ ভক্তরা
লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট আর হাতে পদ্মফুল—দেবী দুর্গার সাজে ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি। তার ঐতিহ্যবাহী সাজ ও অভিব্যক্তি মুগ্ধ করেছে ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিশেষ সাজের ভিডিও প্রকাশের পর থেকেই প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী।
রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেবী দুর্গার সাজে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। ভিডিওতে লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় মুকুট ও হাতে পদ্মফুল নিয়ে তাকে দেখা যায়। পুরো সাজসজ্জায় ফুটে উঠেছে শারদীয় দুর্গোৎসবের চিরচেনা আবহ।
আরও পড়ুন
চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা ৯ ঘণ্টা আগে
ভিডিওটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’
অভিনেত্রীর এই সাজে মুগ্ধ হয়েছেন তার অনুসারীরা। ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেকে ভালোবাসা ও প্রশংসা জানিয়েছেন। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ দেবী দুর্গার সঙ্গে তার সাজের সাদৃশ্য তুলে ধরেছেন।
আরও পড়ুন
নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন ১০ ঘণ্টা আগে
একজন মন্তব্য করেছেন, ‘পরী সব সাজেই পরী’। আরেকজন লিখেছেন, ‘পুরো দুর্গা। দ্য ডিভা’।
দুর্গাপূজার আবহে পরীমণির এই বিশেষ সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। পোশাক, অলংকার ও সাজসজ্জায় বাঙালির ঐতিহ্যবাহী উৎসবের রং ও সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী। তার ‘শুভ শক্তির জয় হোক’ বার্তাটিও উৎসবের ইতিবাচক চেতনাকে তুলে ধরেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।