ছবি ভিডিও মতামত
সর্বশেষ
অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণের: চীন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
জীবনযাপন

এআইয়ের যুগে চাকরির বাজারে টিকে থাকতে যে ৫ দক্ষতা জরুরি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৯: ৩০
এআইয়ের যুগে চাকরির বাজারে টিকে থাকতে যে ৫ দক্ষতা জরুরি
সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রভাবে দ্রুত বদলে যাচ্ছে বিশ্ব কর্মজগতের চিত্র। ভালো ফলাফল, দামি ডিগ্রি কিংবা গতানুগতিক চাকরির প্রস্তুতি দিয়ে ভবিষ্যতের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে উঠছে। এআই অনেক ক্ষেত্রে সরাসরি চাকরি কেড়ে নেওয়ার পরিবর্তে কাজের ধরন ও প্রয়োজনীয় দক্ষতায় পরিবর্তন আনছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে তোলার বিকল্প নেই।

আরব নিউজের জ্যেষ্ঠ সম্পাদক আরনাব নীল সেনগুপ্তের সাম্প্রতিক এক নিবন্ধে এআইয়ের যুগে কর্মজগতে টিকে থাকতে শিক্ষাব্যবস্থা ও ব্যক্তিগত দক্ষতায় প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

১. দক্ষতায় আসছে বড় পরিবর্তন

আরও পড়ুন

ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ১২ ঘণ্টা আগে ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) এক জরিপ অনুযায়ী, আগামী কয়েক বছরে কর্মীদের বিদ্যমান দক্ষতার প্রায় অর্ধেক পরিবর্তিত বা অপ্রচলিত হয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে এ পরিবর্তনের হার প্রায় ৪৬ শতাংশ হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় কর্মীদের নিয়মিত নতুন দক্ষতা অর্জন ও নিজেদের হালনাগাদ রাখা জরুরি।

২. প্রাথমিক শিক্ষায় প্রয়োজন মৌলিক ভিত্তি

এআইয়ের যুগে শুধু প্রযুক্তিবিষয়ক কয়েকটি কোর্স করলেই চলবে না। প্রাথমিক পর্যায় থেকেই পড়া, লেখা, গণিত ও সামাজিক যোগাযোগের মতো মৌলিক দক্ষতার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শিশুদের তথ্য যাচাই, প্রশ্ন করা এবং প্রযুক্তির দেওয়া তথ্য নিয়ে সমালোচনামূলকভাবে চিন্তা করার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ এআই আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্যও দিতে পারে।

আরও পড়ুন

বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬ বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা

৩. মাধ্যমিকে কোডিং ও প্রযুক্তির সঠিক ব্যবহার

মিশরের মতো দেশগুলো মাধ্যমিক পর্যায় থেকেই কোডিং ও এআই শিক্ষা চালু করেছে। তবে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টে এআইয়ের অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে। চ্যাটবটের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা নিজস্ব চিন্তাশক্তি ও সৃজনশীলতায় প্রভাব ফেলতে পারে। তাই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বই পড়া, বিশ্লেষণ ও সৃজনশীল চর্চার সুযোগ রাখতে হবে।

৪. বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা

আরও পড়ুন

নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি ২০ নভেম্বর ২০২৬ নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাকে আরও বাস্তবমুখী করার প্রয়োজনীয়তা বাড়ছে। শুধু তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি দলগত কাজ, গ্রাহকের চাহিদা বোঝা এবং খরচ ব্যবস্থাপনার মতো দক্ষতা অর্জন করতে হবে। প্রচলিত চাকরির ওপর নির্ভর না করে নিজস্ব উদ্যোগে স্টার্টআপ বা কর্মসংস্থানের সুযোগ তৈরির মানসিকতাও গড়ে তুলতে হবে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভেঞ্চার স্টুডিও এবং এআইয়ের সঙ্গে ব্যবসায়িক শিক্ষার সমন্বয়ে বিভিন্ন কার্যক্রম চালু করেছে।

আরও পড়ুন

গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন ২০ নভেম্বর ২০২৬ গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন

৫. চাকরি হারানোর চেয়ে বদলাবে কাজের ধরন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মতে, এআইয়ের কারণে রাতারাতি বিপুলসংখ্যক মানুষ বেকার হয়ে পড়ার চেয়ে কাজের ধরন পরিবর্তিত হওয়ার সম্ভাবনাই বেশি। এমআইটি ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, কর্মক্ষেত্রে উপযুক্ত এআই টুল ব্যবহার করলে উৎপাদনশীলতা ও কাজের দক্ষতা বাড়তে পারে। বিশেষ করে কম অভিজ্ঞ কর্মীরা এআই ব্যবহারের মাধ্যমে উপকৃত হতে পারেন।

ভবিষ্যতের জন্য প্রস্তুতি

আরও পড়ুন

মানসিক আঘাতের পর কেন একা থাকতে স্বস্তি পান অনেকে ১৯ নভেম্বর ২০২৬ মানসিক আঘাতের পর কেন একা থাকতে স্বস্তি পান অনেকে

এআইয়ের যুগে টিকে থাকতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদের শেখার মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে। শিক্ষক, নার্স, কারিগরি পেশাজীবী ও সরকারি কর্মকর্তাসহ সব পেশার মানুষেরই নিজ নিজ কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা প্রয়োজন।

অভিভাবকদেরও শুধু ভালো ডিগ্রি ও চাকরির চিন্তার বাইরে গিয়ে সন্তানদের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার শিক্ষা দিতে হবে। কারণ এআইয়ের যুগে এগিয়ে থাকার অন্যতম চাবিকাঠি হলো—সারা জীবন নতুন কিছু শেখার মানসিকতা এবং সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা।


জীবনযাপন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন