https://newsbdc.com/lifestyle/mwd3hhxmqg
সুসংবাদ ও দুঃসংবাদে রাসুল (সা.)-এর শেখানো দুই দোয়া
জীবনে আনন্দ ও দুঃখ—দুই ধরনের পরিস্থিতিরই মুখোমুখি হতে হয় মানুষকে। সুসংবাদ পেলে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং কোনো অপছন্দনীয় ঘটনার সম্মুখীন হলে সব অবস্থায় তাঁর প্রশংসা করা ইসলামের শিক্ষা। এ ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর আমল থেকে পাওয়া যায় দুটি বিশেষ দোয়া।
হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) কোনো পছন্দনীয় বিষয় দেখলে আল্লাহর প্রশংসা করে একটি দোয়া পড়তেন। আর অপছন্দনীয় কিছু দেখলে পড়তেন অন্য একটি দোয়া।
সুসংবাদ বা আনন্দের মুহূর্তে পড়ার দোয়া
আরবি:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ
আরও পড়ুন
ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ১২ ঘণ্টা আগে
উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত।
অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য, যার নেয়ামতের মাধ্যমে ভালো কাজগুলো সম্পন্ন হয়।
দুঃসংবাদ বা অপছন্দনীয় কিছু দেখলে পড়ার দোয়া
আরবি:
الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ
উচ্চারণ: আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।
আরও পড়ুন
বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬
অর্থ: সব অবস্থায় মহান আল্লাহর জন্যই সব প্রশংসা।
হাদিসের বর্ণনা
আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) যখন কোনো পছন্দনীয় বিষয় দেখতেন, তখন প্রথম দোয়াটি পড়তেন। আর কোনো অপছন্দনীয় বিষয় দেখলে দ্বিতীয় দোয়াটি পড়তেন।
(সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮০৩)
এই হাদিস থেকে বোঝা যায়, জীবনের আনন্দ কিংবা কঠিন পরিস্থিতি—সব সময়ই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও তাঁর প্রশংসা প্রকাশ করা মুমিনের গুরুত্বপূর্ণ আমল।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।