https://newsbdc.com/lifestyle/mwer4oeesu
ত্বকের উজ্জ্বলতা নষ্ট করছে রূপচর্চার ৯ ভুল
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, সুন্দর ও সুস্থ ত্বকের জন্য জটিল রূপচর্চার রুটিনের প্রয়োজন নেই। বরং ত্বকের বাইরের প্রতিরক্ষামূলক স্তর বা ‘স্কিন ব্যারিয়ার’ সুরক্ষিত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ‘প্রিভেনশন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে রূপচর্চার এমন কয়েকটি ভুল এবং তা এড়িয়ে চলার উপায় তুলে ধরা হয়েছে।
১. অতিরিক্ত এক্সফোলিয়েশন
আরও পড়ুন
ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ১২ ঘণ্টা আগে
ত্বকের মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েশন উপকারী হলেও অতিরিক্ত করলে ত্বকের সুরক্ষামূলক স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে লালচেভাব ও প্রদাহ দেখা দেয়। দীর্ঘমেয়াদে অকাল বার্ধক্য, বলিরেখা ও কালো দাগের সমস্যাও বাড়তে পারে। তাই ত্বকের ধরন বুঝে মৃদুভাবে এক্সফোলিয়েট করা উচিত। একই সঙ্গে মেকআপ না তুলে ঘুমানোর অভ্যাসও ত্যাগ করতে হবে।
২. নিয়মিত ত্বক পরিষ্কার না করা
ত্বকে মেকআপ, ধুলাবালি, ঘাম ও অতিরিক্ত তেল জমে লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে ব্রণ দেখা দেওয়ার পাশাপাশি ত্বক নিষ্প্রভ হয়ে পড়ে। তাই প্রতিদিন নিয়মিত ও কোমলভাবে ত্বক পরিষ্কার করা জরুরি।
৩. সানস্ক্রিন ব্যবহার না করা
আরও পড়ুন
বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকে অকাল বার্ধক্য, কালো দাগ ও ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এ থেকে সুরক্ষিত থাকতে সারা বছর প্রতিদিন এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন।
৪. একসঙ্গে একাধিক সক্রিয় উপাদান ব্যবহার
গ্লাইকোলিক অ্যাসিড, রেটিনল ও ভিটামিন সি সিরাম ত্বকের যত্নে ব্যবহৃত হলেও একই রাতে সব উপাদান একসঙ্গে ব্যবহার করা ঠিক নয়। এতে ত্বকে তীব্র প্রদাহ, জ্বালাপোড়া ও লালচেভাব দেখা দিতে পারে। ত্বকের সহনশীলতা বিবেচনা করে এসব উপাদান আলাদা সময়ে ব্যবহার করা উচিত।
আরও পড়ুন
নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি ২০ নভেম্বর ২০২৬
৫. তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার বাদ দেওয়া
অনেকে মনে করেন, তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজারের প্রয়োজন নেই। ধারণাটি ভুল। ত্বকে আর্দ্রতার ঘাটতি দেখা দিলে ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে পারে। এতে অতিরিক্ত তেল উৎপাদন ও ব্রণের সমস্যা বাড়তে পারে। তাই তৈলাক্ত ত্বকেও উপযোগী ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি।
৬. নখ দিয়ে ব্রণ খোঁটা
আরও পড়ুন
গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন ২০ নভেম্বর ২০২৬
ব্রণ খোঁটার অভ্যাস ত্বকের জন্য ক্ষতিকর। নখের মাধ্যমে ব্যাকটেরিয়া ত্বকের গভীরে প্রবেশ করতে পারে। এতে সংক্রমণ, স্থায়ী কালো দাগ ও ক্ষত তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
৭. ভাইরাল রূপচর্চার ট্রেন্ড অনুসরণ
টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ত্বকের পরিবর্তন আনার নানা কৌশল প্রচার করা হয়। কিন্তু এসব পদ্ধতি সবার ত্বকের জন্য নিরাপদ নয়। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া অপরিচিত পণ্য বা ভাইরাল পদ্ধতি ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে।
৮. বয়সের সঙ্গে ত্বকের যত্ন না বদলানো
আরও পড়ুন
মানসিক আঘাতের পর কেন একা থাকতে স্বস্তি পান অনেকে ১৯ নভেম্বর ২০২৬
বয়স বাড়ার সঙ্গে ত্বকে কোলাজেন উৎপাদন কমতে থাকে। ফলে ত্বকের স্থিতিস্থাপকতা কমে এবং বলিরেখা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অ্যান্টিঅক্সিডেন্ট, রেটিনল বা পেপটাইডযুক্ত পণ্য রূপচর্চার রুটিনে যুক্ত করা যেতে পারে।
৯. ঘুম ও জীবনযাপনে অবহেলা
ত্বকের সুস্থতা শুধু বাহ্যিক যত্নের ওপর নির্ভর করে না। পর্যাপ্ত ঘুম ত্বকের কোলাজেন গঠন এবং দিনের ক্ষয়ক্ষতি মেরামতে সহায়তা করে। অন্যদিকে অতিরিক্ত অ্যালকোহল পান শরীরে ‘গ্লাইকেশন’ প্রক্রিয়া বাড়াতে পারে। এতে কোলাজেন ও ইলাস্টিন ক্ষতিগ্রস্ত হয়ে ত্বকে অকাল বার্ধক্যের ছাপ পড়তে পারে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।