ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
বাংলাদেশ

ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৭: ৩৭
ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ
সংগৃহীত

দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে ঢাকা মহানগরীর ৩৩টি পয়েন্টে বিসর্জন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীর বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) পলাশী মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ।

আরও পড়ুন

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ৭ ঘণ্টা আগে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

তিনি বলেন, মহানগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন হবে। এসব স্থানের মধ্যে পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকায় সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

আরও পড়ুন

ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ৭ ঘণ্টা আগে ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল,

ডিএমপির এই কর্মকর্তা জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিমা বিসর্জনের কার্যক্রম পরিচালিত হবে। শোভাযাত্রায় অংশ নিতে প্রতিমাগুলো নির্ধারিত স্থানে রাখা হয়েছে।

বিসর্জন ঘিরে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ডিএমপির ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), এসআরইউ, সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করছে। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও এসআরবির সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Dhaka নিয়ে আরও পড়ুন