ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
বাংলাদেশ

ব্রাহ্মণপাড়ায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০: ০৮
ব্রাহ্মণপাড়ায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে
সংগৃহীত

বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষণ ও লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

ঘোষণা অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মাইকিং করে এ তথ্য জানায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিস।

আরও পড়ুন

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ৭ ঘণ্টা আগে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

কর্তৃপক্ষ জানায়, বারেশ্বর উপকেন্দ্রের বিপি১-৮ এইচ ফিডারের ব্যাকবোন লাইনে কাজ করা হবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাই করা হবে।

আরও পড়ুন

ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ৭ ঘণ্টা আগে ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল,

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো—

  • ব্রাহ্মণপাড়া বাজার ও আশপাশের এলাকা
  • সাহেবাবাদ
  • দীর্ঘভূমি
  • উপজেলা সদর
  • উপজেলা পরিষদ এলাকা
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা
  • ব্রাহ্মণপাড়া থানা এলাকা

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের তুলনায় কাজ শেষ হতে কমবেশি সময় লাগতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্রাহ্মণপাড়া জোনাল অফিস।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন