ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’, কমবে খরচ ডিসেম্বরের শুরুতেই জেঁকে বসতে পারে শীত, পূর্বাভাসে ৮–১০টি শৈত্যপ্রবাহ সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে চলন্ত বাসে আগুন পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় জার্মানি ১৫ বছর পর শাহরুখ-কারিনা জুটি, প্রকাশ পেল ‘ড্যাডি কুল’ আ. লীগ আমলে দুর্বল হয়েছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার: রাষ্ট্রপতি চুয়েটে দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও ধারণকালে সাংবাদিককে মারধর নির্মল বাতাসের বাংলাদেশ গড়তে চাই: পর্যটনমন্ত্রী
বাংলাদেশ

ডিসেম্বরের শুরুতেই জেঁকে বসতে পারে শীত, পূর্বাভাসে ৮–১০টি শৈত্যপ্রবাহ

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৩: ০৩
ডিসেম্বরের শুরুতেই জেঁকে বসতে পারে শীত, পূর্বাভাসে ৮–১০টি শৈত্যপ্রবাহ
সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। রাত ও ভোরে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেশি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে শীত জেঁকে বসতে পারে। নভেম্বর থেকে জানুয়ারি—এই তিন মাসে দেশে ৮ থেকে ১০টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রোববার পর্যন্ত সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ৪ মিনিট আগে ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, শীতের মৌসুম সাম্প্রতিক বছরগুলোতে নভেম্বরে শুরু হচ্ছে। এল নিনো সক্রিয় থাকায় এবার খুব বেশি শীত পড়ার সম্ভাবনা কম। শৈত্যপ্রবাহ হলেও তা অল্প কয়েকদিন স্থায়ী হতে পারে। সামগ্রিকভাবে এ মৌসুমে তুলনামূলক কম শীতের পূর্বাভাস রয়েছে।

গত শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের সন্দ্বীপে, ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিন দিনের ব্যবধানে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি থেকে কমে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

আরও পড়ুন

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ৩৪ মিনিট আগে পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র এবং ৪ ডিগ্রি বা এর নিচে নামলে অতিতীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

আরও পড়ুন

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় জার্মানি ৫৭ মিনিট আগে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় জার্মানি

অধিদপ্তরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮ থেকে ১০টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তবে তিন মাসেই দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ বজলুর রশিদ জানান, বাংলাদেশে শীতের তীব্রতা নির্ধারণে সাইবেরিয়ান উচ্চচাপবলয় ও উত্তর-পশ্চিমা বায়ুপ্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীতকালে সাইবেরিয়া ও হিমালয় অঞ্চলে বায়ুচাপ বেড়ে যাওয়ায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শীতল ও শুষ্ক বাতাস বাংলাদেশে প্রবেশ করে। এ বায়ুপ্রবাহ যত শক্তিশালী হয়, শীতের তীব্রতা ও শৈত্যপ্রবাহের প্রবণতাও তত বাড়ে।

আরও পড়ুন

আ. লীগ আমলে দুর্বল হয়েছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার: রাষ্ট্রপতি ১ ঘণ্টা আগে আ. লীগ আমলে দুর্বল হয়েছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার: রাষ্ট্রপতি

এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা চার দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। ভোরে হালকা কুয়াশা এবং রাতে হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। দিনের বেলায় সূর্যের তাপ থাকায় শীত কিছুটা কম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমে ঠান্ডা বাড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এ অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড় ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন