https://newsbdc.com/sara-desh/mx022jya7f
সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে চলন্ত বাসে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে যাত্রীবেশে থাকা দুই ব্যক্তির বিরুদ্ধে। আগুন ছড়িয়ে পড়ার পর চালকসহ বাসের যাত্রীরা দ্রুত নেমে আসায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-মুখী লেনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
নতুন বেতনে আমরা সন্তুষ্ট, আর আন্দোলনে যেতে চাই না’ ২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া থেকে ঢাকার কলাবাগান-পান্থপথের উদ্দেশে মেঘলা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬৬৮) যাত্রা করে। বাসটিতে তখন প্রায় ১৬ জন যাত্রী ছিলেন।
অভিযোগ অনুযায়ী, যাত্রীবেশে থাকা দুই ব্যক্তি বাসের পেছনের আসনে বসেছিলেন। বাসের পেছনের অংশে আগুন দেখা দেওয়ার পর তাঁরা দ্রুত নেমে সেখান থেকে চলে যান। আগুন ছড়িয়ে পড়তে থাকলে চালকসহ অন্য যাত্রীরাও দ্রুত বাস থেকে নেমে আসেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন
নড়াইলে জমি নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ ২০ ঘণ্টা আগে
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, প্রথমে বাসের পেছনের অংশে আগুন দেখতে পান যাত্রীরা। এতে তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে চালকসহ সবাই দ্রুত বাস থেকে নামতে সক্ষম হন।
ওসি আরও জানান, বাসে আগুন দেওয়ার অভিযোগটি তদন্ত করা হচ্ছে। যাত্রীবেশে থাকা ওই দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।