https://newsbdc.com/sara-desh/mwyt2hg2wz
বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছেন, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এক-দুজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নষ্ট হতে দেওয়া যাবে না। সমাজেও চাঁদাবাজদের টিকে থাকার অধিকার নেই।
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদে সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের বরাদ্দ করা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
নড়াইলে জমি নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ ১৬ ঘণ্টা আগে
আইনমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাবে, তাদের গ্রেপ্তারের বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মাদক কারবারি, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা বিএনপির জন্য বোঝা। আওয়ামী লীগের অপকর্ম মোকাবিলার সময় তারা দলের পাশে থাকবে না। বরং রাতের আঁধারে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নিজেদের অবস্থান টিকিয়ে রাখবে।
তিনি আরও বলেন, এ ধরনের ব্যক্তিরা কখনো দলের সম্পদ হতে পারে না। তারা দলের জন্য আবর্জনা ও বোঝাস্বরূপ।
আরও পড়ুন
ভারতে পাচারের আগেই ৪২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ২১ ঘণ্টা আগে
চেকগ্রহীতাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্যে জেলা পরিষদের পক্ষ থেকে এসব চেক দেওয়া হচ্ছে, তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সংশ্লিষ্টদের তা তদারকি করতে হবে।
আরও পড়ুন
ফোন করলেই যাবে নৌ অ্যাম্বুলেন্স, সুবিধা পাবেন কুড়িগ্রামের চরবাসী ২৬ নভেম্বর ২০২৬
অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, পুলিশ সুপার আশিষ বিন হাসান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
SEO ট্যাগ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপি, চাঁদাবাজি, বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, চাঁদাবাজদের বিরুদ্ধে বক্তব্য, ঝিনাইদহ, শৈলকুপা, জেলা পরিষদের চেক বিতরণ, জিয়াউর রহমান, মাদক কারবারি, সন্ত্রাসবাদ, বাংলাদেশের রাজনীতি
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।