ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে পুরোনো অডিও প্রচার আওয়ামী লীগের পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজধানীর ৫ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ দাড়ি-টুপি দেখেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী রমজানে নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকবে, দাম স্থিতিশীল নিয়ে আশাবাদী সরকার বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৬জি চালুর লক্ষ্য, বড় কম্পিউটিং নেটওয়ার্ক গড়ছে চীন অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটি হবে ভাসমান হাসপাতাল
সারা দেশ

ভারতে পাচারের আগেই ৪২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২: ০৪
ভারতে পাচারের আগেই ৪২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
ভারতে পাচারের আগেই ৪২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় একটি পুকুরের পানির নিচে লুকিয়ে রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তি দুটির আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা। বিজিবির ধারণা, এগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীন হাটখোলা বিওপির সদস্যরা পূর্ব উচনা এলাকায় এ অভিযান চালান।

আরও পড়ুন

নড়াইলে জমি নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ ১৬ ঘণ্টা আগে নড়াইলে জমি নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি পুকুরে কষ্টিপাথরের মূর্তি লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বিজিবির দুটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা মূর্তি দুটির একটির ওজন ২৫ কেজি এবং অন্যটির ১৭ কেজি। অর্থাৎ, দুটি মূর্তির মোট ওজন ৪২ কেজি। বিজিবির হিসাব অনুযায়ী, এগুলোর আনুমানিক জব্দমূল্য ৪২ লাখ টাকা।

আরও পড়ুন

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী ১৭ ঘণ্টা আগে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মূর্তি দুটি শনাক্ত করা হয়েছে। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে এগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন