https://newsbdc.com/sara-desh/mwyudbrdwr
নড়াইলে জমি নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদ মোল্যা ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।
আরও পড়ুন
বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী ১৭ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরহাদের সঙ্গে একই বংশের চাচাতো ভাই দাউদ মোল্যা ও তার পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফরহাদ নিজের জমিতে ধান কাটছিলেন। এ সময় পাশের একটি বাগানে আগে থেকে অবস্থান নেওয়া দাউদ মোল্যা ও তার লোকজন লাঠি দিয়ে তাকে মারধর করেন। এতে ফরহাদের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন দাউদ মোল্যার পক্ষের লোকজন। তাদের দাবি, ফরহাদ মোল্যা স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। তাকে কেউ আঘাত করেনি।
আরও পড়ুন
ভারতে পাচারের আগেই ৪২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ২১ ঘণ্টা আগে
লোহাগড়ার লাহুড়িয়া তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
SEO ট্যাগ: নড়াইল, লোহাগড়া, ফরহাদ মোল্যা, কৃষক হত্যা, পিটিয়ে হত্যার অভিযোগ, জমিজমা বিরোধ, ছায়মানার-চর, লাহুড়িয়া ইউনিয়ন, দাউদ মোল্যা, নড়াইলের অপরাধ সংবাদ, পুলিশের তদন্ত
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।