ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাংলাদেশ

নির্মল বাতাসের বাংলাদেশ গড়তে চাই: পর্যটনমন্ত্রী

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১: ৩৮
নির্মল বাতাসের বাংলাদেশ গড়তে চাই: পর্যটনমন্ত্রী
সংগৃহীত

রান ফর ট্যুরিজম, রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে মিডিয়া রান-২০২৬। সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেন প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার দৌড়বিদ।

শনিবার সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হয় এ আয়োজন। এতে সাড়ে ৭ কিলোমিটার রান এবং ২ কিলোমিটার ফান রান—দুটি বিভাগে অংশ নেন প্রতিযোগীরা। গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে অংশ নিয়ে পর্যটন প্রচার, সুস্থ জীবনযাপন ও নির্মল পরিবেশের বার্তা তুলে ধরেন।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৫৩ মিনিট আগে জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, পর্যটন মানে শুধু নতুন নতুন জায়গা ভ্রমণ নয়। পর্যটন মানে প্রকৃতিকে জানা, দেশকে চেনা এবং সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া। বাংলাদেশের পাহাড়, সমুদ্র, নদী, হাওর, বন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বৈচিত্র্যময় সংস্কৃতি অমূল্য সম্পদ। এসব সম্পদ সংরক্ষণ করতে পারলেই পর্যটনশিল্পের টেকসই বিকাশ সম্ভব।

আরও পড়ুন

সাত জেলায় নিরাপত্তা জোরদার, মাঠে ১২০ প্লাটুন বিজিবি ৫৬ মিনিট আগে সাত জেলায় নিরাপত্তা জোরদার, মাঠে ১২০ প্লাটুন বিজিবি

তিনি আরও বলেন, পর্যটনের বিকাশে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয় বড় চ্যালেঞ্জ। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।

আরও পড়ুন

গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, খুলেছে বন্ধ কারখানা ১ ঘণ্টা আগে গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, খুলেছে বন্ধ কারখানা

পর্যটনের উন্নয়নে সরকারের নেওয়া কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট নিয়ে প্রণীত মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। এ সময় হাতিরঝিলের মিডিয়া রানের মতো কর্মসূচি কক্সবাজারসহ অন্যান্য পর্যটনকেন্দ্রেও আয়োজনের আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে তিনটি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন