https://newsbdc.com/international-middle-east/mwzw693dgd
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলার দাবি, হতাহত ১২১ হুথি যোদ্ধা
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত অথবা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবার বরাতে এ তথ্য জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি। তিনি জানান, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা পরিচালনা করা হয়েছে।
সামরিক মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, হামলাগুলোর মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা ছিল।
আরও পড়ুন
তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি, বাড়ছে যাত্রী মাশুল ১৮ মিনিট আগে
তিনি আরও দাবি করেন, এসব অভিযানে হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়েমেনের তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনী হুথিদের হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও রসদ সরবরাহের বহর লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন
করাচিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, নিখোঁজ অন্তত ১৩ ২০ ঘণ্টা আগে
দেশটিতে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ অভিযান চালানো হয়েছে। হুথিদের বিরুদ্ধে সরকারি বাহিনীর পাশাপাশি সৌদি নেতৃত্বাধীন জোটও অভিযান জোরদার করেছে। অন্যদিকে সৌদি আরবকে লক্ষ্য করেও হামলা অব্যাহত রেখেছে হুথিরা।
এদিকে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু।
তবে ইয়েমেনের সরকারি বাহিনীর দাবি করা ১২১ জনের হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।