https://newsbdc.com/international/mwxii4b6n9
তামিলনাড়ুতে সরকারি পুরুষ কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি
ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথমবারের মতো সরকারি পুরুষ কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে থালাপতি বিজয়ের সরকার। সন্তান জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন আগে থেকে অথবা জন্মের ছয় মাসের মধ্যে এ ছুটি নিতে পারবেন বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এ ছুটি চালুর ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন
ব্যাংককে তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগুন, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ১ ঘণ্টা আগে
সরকারি পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটি চালুর দাবিতে আবেদন পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্তান জন্মের সময় মা ও শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে স্ত্রীর পাশে থাকা এবং পারিবারিক দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার সুযোগ দিতে বিবাহিত পুরুষ সরকারি কর্মীদের ১৫ দিনের ছুটি দেওয়া হবে।
সরকারের ভাষ্য, পিতৃত্বকালীন ছুটি চালু হলে সন্তান লালন-পালনে বাবার সক্রিয় অংশগ্রহণ বাড়বে। নারী সরকারি কর্মীদের জন্য বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটিও মাতৃত্ব ও শিশুর কল্যাণে সরকারের গুরুত্বের প্রতিফলন।
আরও পড়ুন
প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে ২ ঘণ্টা আগে
এর আগে গত আগস্টে তামিলনাড়ু সরকার তৃতীয় সন্তান জন্মের ক্ষেত্রে নারী সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করার ঘোষণা দিয়েছিল।
আরও পড়ুন
উত্তরপ্রদেশে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস-এসপি বিরোধ, কটাক্ষ যোগীর ৪ ঘণ্টা আগে
২০১১ সালে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ৯০ দিন থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়। পরে ২০১৬ সালে তা বাড়িয়ে নয় মাস এবং ২০২১ সালের জুলাইয়ে এক বছর বা ৩৬৫ দিন করা হয়। এসব সিদ্ধান্ত নেয় দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম (এআইএডিএমকে) নেতৃত্বাধীন সরকারগুলো।
বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত যোগ্যতার শর্ত অনুযায়ী, দুইয়ের কম জীবিত সন্তান রয়েছে—এমন নিয়মিত নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান। তবে সুপ্রিম কোর্টের নির্দেশনা ও পরবর্তী সময়ে রাজ্য সরকারের সংশোধিত বিধান অনুযায়ী, দুই বা তার বেশি জীবিত সন্তান রয়েছে—এমন নারী সরকারি কর্মীরাও পূর্ণ বেতনে ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকারী।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।