https://newsbdc.com/national/mwxg3m6dvp
হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে পারবেন না, তাঁকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর দাবি, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ ও অস্বস্তির মুখে পড়ছে ভারত। তাঁর উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর ২৬ মিনিট আগে
হুমায়ুন কবির বলেন, ভারতের পক্ষ থেকে স্বেচ্ছায় কোনো ব্যক্তির দেশে ফিরে আসা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি আলাদা করে দেখার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো অসুবিধা নেই। সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের যাতায়াতের বিষয়টি এক রকম, আর অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ চুক্তি।
তিনি বলেন, শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তির আওতায় পড়েন। চুক্তি অনুযায়ী তাঁকে হস্তান্তর করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে।
আরও পড়ুন
শিশু নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২৯ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তি ভারতে অবস্থান করছেন বলে বাংলাদেশের কাছে তথ্য রয়েছে। তাঁদের বিরুদ্ধে লুটপাট ও হত্যার অভিযোগ রয়েছে। শহীদ হাদির হত্যাকারীরাও সেখানে রয়েছে বলে দাবি করেন তিনি। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁদেরও ফেরত চায় বাংলাদেশ।
আরও পড়ুন
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি প্রধানমন্ত্রীর ৩১ মিনিট আগে
শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা এবং কোনো বাংলাদেশি মিশনে গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন না।
তিনি বলেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি। তাঁকে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে বাংলাদেশে আনা হবে। এ ছাড়া তাঁর ফেরার কোনো পথ নেই।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।