ছবি ভিডিও মতামত
সর্বশেষ
লোকসানের মধ্যেই সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির চুক্তি লাহোর কালান্দার্সের প্রধান কোচ হলেন শন টেইট ১২ বছর পর রাজ চক্রবর্তীর প্রযোজনায় মিমি, নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ মায়ের লড়াই ব্যাংককে তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগুন, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের ২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকছেন প্রধানমন্ত্রী পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী মেঘলা আকাশের আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই
বিনোদন

১২ বছর পর রাজ চক্রবর্তীর প্রযোজনায় মিমি, নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ মায়ের লড়াই

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৬: ২৭
১২ বছর পর রাজ চক্রবর্তীর প্রযোজনায় মিমি, নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ মায়ের লড়াই

দীর্ঘ ১২ বছর পর আবারও প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। অয়ন চক্রবর্তী পরিচালিত নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ এক লড়াকু মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটির পোস্টার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

প্রকাশিত পোস্টারে দেখা গেছে, চারদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। এর মাঝখানে নিজের কন্যাসন্তানকে বুকে আগলে দাঁড়িয়ে আছেন মিমি। তার শরীরজুড়ে রক্তের দাগ। পোস্টারটিতে সন্তানের নিরাপত্তায় মরিয়া এক মায়ের সংগ্রামের ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন

নিউমোনিয়ায় সংকটাপন্ন মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন ২ ঘণ্টা আগে নিউমোনিয়ায় সংকটাপন্ন মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন

সিনেমায় মিমির চরিত্রের নাম জয়ী। গল্পে জয়ীর চোখের সামনে একটি খুনের ঘটনা ঘটে। এরপর থেকেই বদলে যায় তার জীবনের গতিপথ। এক ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজের সন্তানকে রক্ষা করতে নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই শুরু করেন তিনি।

আরও পড়ুন

চার বছর পর ঢাকায় ওটিলিয়া, একই মঞ্চে ফুয়াদ ও তার ব্যান্ড ৩ ঘণ্টা আগে চার বছর পর ঢাকায় ওটিলিয়া, একই মঞ্চে ফুয়াদ ও তার ব্যান্ড

কেন জয়ী ও তার সন্তানের ক্ষতি করতে চাইছে কেউ, আর এই লড়াইয়ে কেনইবা তার পাশে নেই গৌরব—এমন নানা প্রশ্নের উত্তর মিলবে সিনেমার গল্পে।

‘তাণ্ডব’-এ মিমির বিপরীতে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়। সিনেমাটিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বিনোদন নিয়ে আরও পড়ুন