ছবি ভিডিও মতামত
সর্বশেষ
লোকসানের মধ্যেই সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির চুক্তি লাহোর কালান্দার্সের প্রধান কোচ হলেন শন টেইট ১২ বছর পর রাজ চক্রবর্তীর প্রযোজনায় মিমি, নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ মায়ের লড়াই ব্যাংককে তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগুন, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের ২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকছেন প্রধানমন্ত্রী পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী মেঘলা আকাশের আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই
ব্যবসা-বাণিজ্য

লোকসানের মধ্যেই সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির চুক্তি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৬: ৪০
লোকসানের মধ্যেই সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির চুক্তি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলসের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা শেয়ার বিক্রির বিষয়ে প্রস্তাবিত ক্রেতাদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৫ নভেম্বর কোম্পানিটির বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকদের সঙ্গে এ চুক্তি করেন প্রস্তাবিত ক্রেতারা।

প্রস্তাবিত ক্রেতারা হলেন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাজিফা রাইসাহ আহমেদ, তাসমিনা আহমেদ ও আব্রার সৈয়দ আহমেদ। তবে শেয়ার বিক্রি ও হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন।

আরও পড়ুন

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ৩ ঘণ্টা আগে ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই চুক্তির অনুলিপি চেয়ে কোম্পানিকে অনুরোধ জানালেও এখন পর্যন্ত তা পায়নি।

এদিকে, শেয়ার বিক্রির চুক্তির খবরের পাশাপাশি কোম্পানিটির দুর্বল আর্থিক অবস্থার চিত্রও সামনে এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে সাফকো স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৭০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ঋণাত্মক ৩ টাকা ৮৩ পয়সায় নেমেছে। ওই অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

আরও পড়ুন

দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল ৩ ঘণ্টা আগে দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান কিছুটা কমলেও আর্থিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭৪ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি লোকসান কমেছে ৮ পয়সা বা প্রায় ৫ শতাংশ।

অন্যদিকে, গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য আরও ঋণাত্মক হয়ে ৩ টাকা ৫৬ পয়সায় দাঁড়িয়েছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

ব্যবসা-বাণিজ্য নিয়ে আরও পড়ুন