https://newsbdc.com/business-economy/mww2t0ecdh
বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো হোল্ডিং
বাংলাদেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো হোল্ডিং। মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করবে প্রতিষ্ঠানটি।
বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।
আরও পড়ুন
রমজানের আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক-কর কমাল এনবিআর ৬ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তি অনুযায়ী, সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকোর মাধ্যমে কারখানাটি স্থাপন করা হবে। এতে ডেনিম উৎপাদনের পাশাপাশি একটি সমন্বিত স্পিনিং ইউনিটও থাকবে। প্রকল্পে সানকো হোল্ডিং ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু। তাঁরা ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবিত বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন
২৩ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সে ১১.৯ শতাংশ প্রবৃদ্ধি ৬ ঘণ্টা আগে
প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। কারখানাটির মাসিক উৎপাদনক্ষমতা হবে প্রায় ১ কোটি মিটার। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে এর বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, রপ্তানিমুখী এ কারখানা বাংলাদেশের টেক্সটাইল খাতের পশ্চাৎ-সংযোগ শিল্পকে শক্তিশালী করবে। একই সঙ্গে তৈরি পোশাকশিল্পের কাঁচামাল সরবরাহ ও রপ্তানি আয় বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সানকো হোল্ডিং একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী। প্রতিষ্ঠানটির টেক্সটাইল ব্যবসার ইতিহাস ১৯০৪ সাল পর্যন্ত বিস্তৃত। বর্তমানে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতে ব্যবসা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ৬ ঘণ্টা আগে
সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর বার্ষিক উৎপাদনক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার। বিশ্বের ৬০টিরও বেশি দেশে প্রতিষ্ঠানটির গ্রাহক রয়েছে। তুরস্কের প্রথম মন্ত্রণালয়-অনুমোদিত টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্রও পরিচালনা করে ইসকো।
প্রতিনিধিদলে আরও ছিলেন সানকো হোল্ডিংয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস।
আরও পড়ুন
এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশের যৌথ উদ্যোগের অংশীদার ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপের রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রচিও উপস্থিত ছিলেন।
প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।