ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো, কোন গ্রেডে কত টাকা রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের মতবিনিময় আইপিএল নিলামে ১২ বাংলাদেশি, নেই মুস্তাফিজ ও নাহিদ রানা দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলকে আমন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী শীতে তৃষ্ণা কম পেলেও শিশুর পানিশূন্যতা, যেসব লক্ষণে সতর্ক হবেন মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবার মুকুট জিতলেন এক মা একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন মেয়াদ শেষ হচ্ছে গঙ্গা চুক্তির, নতুন আলোচনার অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের মতবিনিময়

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৭: ২৮
রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের মতবিনিময়
সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।

মতবিনিময় সভায় জাতীয় সংবাদপত্রগুলোর সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সংগঠনটির সভাপতি ও দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর এবং দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো, কোন গ্রেডে কত টাকা ১৭ মিনিট আগে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো, কোন গ্রেডে কত টাকা

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশনের সম্পাদক মো. মোকাররম হোসেন, দৈনিক খোলাকাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকি, ফাইন্যান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউয়ের সম্পাদক ওসমান গনি মনসুর।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রপতি উপস্থিত সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামের সময়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন তিনি।

আরও পড়ুন

দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলকে আমন্ত্রণ ৫৭ মিনিট আগে দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলকে আমন্ত্রণ

বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান কাউন্সিলের সদস্যরা। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী ১ ঘণ্টা আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

জবাবে রাষ্ট্রপতি এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পরে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন