https://newsbdc.com/sports-cricket/mww0il5qpb
আইপিএল নিলামে ১২ বাংলাদেশি, নেই মুস্তাফিজ ও নাহিদ রানা
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তবে আলোচনায় থাকা পেসার মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার নাম নেই তালিকায়।
বুধবার (২৫ নভেম্বর) ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো আইপিএলের মিনি নিলামে নিবন্ধন করা ক্রিকেটারদের প্রাথমিক তালিকা প্রকাশ করে। সেখানে মুস্তাফিজের নাম না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন
রিয়ালের জার্সি গায়েই অবসরের স্বপ্ন কোর্তোয়ার ২৩ ঘণ্টা আগে
গত আইপিএল নিলামে রেকর্ড দামে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। রাজনৈতিক পরিস্থিতির কারণে গত মৌসুমে কেকেআরের হয়ে খেলা হয়নি এই বাংলাদেশি পেসারের।
এবারের নিলামে মুস্তাফিজের নাম না থাকার কারণ জানতে চাইলে বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নিলামে নাম নিবন্ধন করা বা না করার সিদ্ধান্ত পুরোপুরি খেলোয়াড়ের ব্যক্তিগত। গত ২৩ নভেম্বর নিবন্ধনের শেষ সময় থাকলেও মুস্তাফিজ ওই সময়ের মধ্যে নাম জমা দেননি। এ বিষয়ে বিসিবির কোনো ভূমিকা নেই বলেও জানান তিনি।
আরও পড়ুন
লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়লেন সিমিওনে ২৪ নভেম্বর ২০২৬
নিলামের তালিকায় নেই আরেক আলোচিত পেসার নাহিদ রানাও। সবশেষ ভারত সফরে নিজের পারফরম্যান্স দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তবে এবার নিলামে নাম নিবন্ধন করেননি এই তরুণ ক্রিকেটারও।
আরও পড়ুন
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ২৩ নভেম্বর ২০২৬
এবারের নিলামে বাংলাদেশের যে ১২ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন, তাঁরা হলেন—হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।
আইপিএলের এবারের মিনি নিলামের প্রাথমিক তালিকায় রয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ রয়েছে ২৫টি জায়গা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।