ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নিরাপদ খাদ্য নিশ্চিত না হলে স্বাস্থ্য সুরক্ষা সম্ভব নয়: খাদ্যমন্ত্রী বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো হোল্ডিং প্রাণিসম্পদ খাত হবে আধুনিক ও রপ্তানিমুখী শিল্প: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো, কোন গ্রেডে কত টাকা রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের মতবিনিময় আইপিএল নিলামে ১২ বাংলাদেশি, নেই মুস্তাফিজ ও নাহিদ রানা দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলকে আমন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী শীতে তৃষ্ণা কম পেলেও শিশুর পানিশূন্যতা, যেসব লক্ষণে সতর্ক হবেন মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবার মুকুট জিতলেন এক মা
বাংলাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিত না হলে স্বাস্থ্য সুরক্ষা সম্ভব নয়: খাদ্যমন্ত্রী

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৮: ০৭
নিরাপদ খাদ্য নিশ্চিত না হলে স্বাস্থ্য সুরক্ষা সম্ভব নয়: খাদ্যমন্ত্রী
সংগৃহীত

খাদ্য নিরাপদ না হলে মানুষের স্বাস্থ্যও নিরাপদ থাকবে না। আর মানুষ সুস্থ না থাকলে ব্যবসা, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনা টেকসই হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়। এ জন্য কৃষি, বাণিজ্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে ‘দ্য অ্যাসোসিয়েশন অব টেস্টিং ল্যাবরেটরিজ বাংলাদেশ’ (এটিএলবি) আয়োজিত ‘মেড ইন বাংলাদেশ, টেস্টেড টু গ্লোবাল স্ট্যান্ডার্ডস: দ্য রোল অব অ্যাক্রেডিটেড ল্যাবরেটরিজ ইন এক্সপোর্ট গ্রোথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম ২০১৩ সালে শুরু হলেও মাঝখানে নানা সীমাবদ্ধতার কারণে প্রতিষ্ঠানটির প্রত্যাশিত বিকাশ হয়নি। বর্তমান সরকার প্রতিষ্ঠানটিকে আরও সক্ষম ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন

প্রাণিসম্পদ খাত হবে আধুনিক ও রপ্তানিমুখী শিল্প: প্রধানমন্ত্রী ২০ মিনিট আগে প্রাণিসম্পদ খাত হবে আধুনিক ও রপ্তানিমুখী শিল্প: প্রধানমন্ত্রী

দেশের বাজারেও মানসম্মত খাদ্য নিশ্চিতের তাগিদ

খাদ্যমন্ত্রী বলেন, রপ্তানিমুখী পণ্যের মান নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ করতে হবে। রপ্তানির জন্য মানসম্মত পণ্য উৎপাদন করে দেশের বাজারে নিম্নমানের পণ্য সরবরাহ গ্রহণযোগ্য নয়।

বিশেষ করে শিশুদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সততা, সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো, কোন গ্রেডে কত টাকা ৫১ মিনিট আগে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো, কোন গ্রেডে কত টাকা

মন্ত্রী আরও বলেন, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরীক্ষার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন। ফাইল প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সময় লাগায় ব্যবসায়ীরা সমস্যার মুখে পড়েন। এসব জটিলতা নিরসনে সরকার কাজ করছে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। তাঁদের প্রস্তাব যাচাই করে দেশের স্বার্থে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

তিন শহরে পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা

খাদ্যমন্ত্রী জানান, জাইকার অর্থায়নে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকার পরীক্ষাগারটি আশুলিয়ায় এবং চট্টগ্রামেরটি হালিশহরে স্থাপনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের মতবিনিময় ৫৩ মিনিট আগে রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের মতবিনিময়

আগামী তিন বছরের মধ্যে পরীক্ষাগারগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে খাদ্য পরীক্ষার ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমবে। পাশাপাশি দ্রুত পরীক্ষার ফলাফল পাওয়া সম্ভব হবে।

তিনি বলেন, বিদ্যমান পরীক্ষাগারগুলোর সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি রপ্তানি বাজারের চাহিদা অনুযায়ী কীটনাশকের অবশিষ্টাংশ, রাসায়নিক উপাদান, ভারী ধাতু, মাইকোটক্সিন ও অণুজীব পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে।

সরকারি ও বেসরকারি পরীক্ষাগার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং ভোক্তা অধিকার সংরক্ষণ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন তিনি। একই পণ্য বিভিন্ন প্রতিষ্ঠানে বারবার পরীক্ষার কারণে ব্যবসায়ীদের সময় ও অর্থ ব্যয় হয়। এ ধরনের পুনরাবৃত্তি ও জটিলতা কমিয়ে সমন্বিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

আরও পড়ুন

দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলকে আমন্ত্রণ ১ ঘণ্টা আগে দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলকে আমন্ত্রণ

পরীক্ষার রিপোর্টে অনিয়মের বিরুদ্ধে সতর্কবার্তা

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সততা, জবাবদিহি ও নৈতিকতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, অর্থের বিনিময়ে পরীক্ষার প্রতিবেদন প্রভাবিত করা কিংবা অনৈতিকভাবে সনদ দেওয়া গ্রহণযোগ্য নয়।

খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ এবং অপরাধের জন্য কঠোর ও বাস্তবসম্মত শাস্তির বিধান প্রয়োজন। ব্যবসায়ীদের বিবেক, নৈতিকতা ও দায়িত্ববোধ থেকেই খাদ্যের মান নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, পরীক্ষাগার, বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী ২ ঘণ্টা আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক নোমান ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসান হাবীব।

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, পণ্য পরীক্ষার ব্যয় যেন পণ্যের মূল্য বৃদ্ধির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সেমিনারে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে খাদ্যমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন