https://newsbdc.com/business/mwx7n1tmf7
দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল
বাংলাদেশ সময় সকাল ৯টা ১৭ মিনিটে স্পট গোল্ডের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৩ হাজার ৫৮০ ডলার ৮৭ সেন্টে দাঁড়ায়। আগের দিন বুধবার স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমেছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল সর্বনিম্ন দর।
আরও পড়ুন
ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ২৯ মিনিট আগে
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৫৭৮ ডলার ৭০ সেন্টে উঠেছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়তে থাকায় ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে। আগামী মাসে এবং ২০২৭ সালের শুরুর দিকে সুদের হার বাড়তে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। এতে স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়েছে।
আরও পড়ুন
আট শহরের পানি ও পয়োনিষ্কাশন উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি ৩ ঘণ্টা আগে
ট্রেডিং প্রতিষ্ঠান টেস্টলাইভের গ্লোবাল ম্যাক্রো বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, যুক্তরাষ্ট্রের বড় ছুটির আগে বিনিয়োগকারীরা স্বর্ণের দরপতনের বিপরীতে নেওয়া অবস্থান থেকে সরে আসছেন। এ কারণে বৃহস্পতিবার স্বর্ণের দামে স্থিতিশীলতা দেখা যাচ্ছে। তবে বাজারে ঝুঁকি এড়ানোর প্রবণতায় নগদ অর্থ সংগ্রহের জন্য অনেকে এখনো স্বর্ণ বিক্রি করছেন।
এদিকে বৃহস্পতিবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভারের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪১ ডলার ৬৪ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩০১ ডলার ৩৩ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৮৮০ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।