ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী নিউমোনিয়ায় সংকটাপন্ন মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন উপাচার্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
ব্যবসা-বাণিজ্য

আট শহরের পানি ও পয়োনিষ্কাশন উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০: ৪৪
আট শহরের পানি ও পয়োনিষ্কাশন উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
সংগৃহীত

দেশের আটটি শহরে নিরাপদ, নির্ভরযোগ্য ও জলবায়ু-সহনশীল পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে ১৫ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৯ লাখ মানুষ উন্নত পানি ও স্যানিটেশন সুবিধার আওতায় আসবেন।

বৃহস্পতিবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ২৯ মিনিট আগে ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

‘ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের প্রধান অর্থনৈতিক প্রবৃদ্ধি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত পৌরসভা ও নগর এলাকায় সমন্বিত পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ করা হবে।

প্রকল্পের সুবিধা পাবেন কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরের বাসিন্দারা।

প্রকল্পটি এডিবির সহায়তাপুষ্ট ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ উদ্যোগের অংশ। পাশাপাশি উন্নত জনসেবা নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং টেকসই আঞ্চলিক উন্নয়নে সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তা করবে।

আরও পড়ুন

দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল ১ ঘণ্টা আগে দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর জিংফেং ঝাং বলেন, জনস্বাস্থ্য, মানবিক মর্যাদা এবং উৎপাদনশীল ও সহনশীল সমাজ গঠনে নির্ভরযোগ্য পানি ও স্যানিটেশন সেবা মৌলিক উপাদান। প্রকল্পে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ব্যবস্থা চালু এবং টেকসই সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্মাণ হবে ১ হাজার ৭৯০ কিলোমিটার পানির নেটওয়ার্ক

আরও পড়ুন

বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো হোল্ডিং ২০ ঘণ্টা আগে বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো হোল্ডিং

প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। এ ছাড়া স্মার্ট মিটারসহ ৬৫ হাজার আবাসিক পানির সংযোগ স্থাপন ও সংস্কার করা হবে। এসব সংযোগের অন্তত ১০ শতাংশ পাবেন নিম্ন আয়ের জনগোষ্ঠী ও বস্তিবাসী।

একই সঙ্গে সাতটি পানি শোধনাগার সংস্কার করা হবে। পানি সরবরাহ ব্যবস্থার তদারকি উন্নত করতে গড়ে তোলা হবে ৭৮টি ‘ডিস্ট্রিক্ট মিটার্ড এরিয়া’। এডিবির আশা, এর ফলে পানির অপচয় বা সিস্টেম লসের হার ২০২৬ সালে ৫০ শতাংশের বেশি থেকে কমে ২০৩২ সালে ২০ শতাংশের নিচে নেমে আসবে।

আরও পড়ুন

রমজানের আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক-কর কমাল এনবিআর ২৫ নভেম্বর ২০২৬ রমজানের আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক-কর কমাল এনবিআর

পানি উৎপাদন, বিতরণ, পানির মান, গ্রাহকসেবা ও অবকাঠামো ব্যবস্থাপনায় সার্বক্ষণিক নজরদারির জন্য ডিজিটাল পর্যবেক্ষণ ও সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করা হবে।

নিম্ন আয়ের এলাকায় নির্মাণ করা হবে ১ হাজার ২০০টি গৃহস্থালি ল্যাট্রিন। পাশাপাশি নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের উপযোগী চারটি পাবলিক স্যানিটেশন সুবিধা গড়ে তোলা হবে। এসব সুবিধা স্থানীয় নারী বাসিন্দারাই পরিচালনা করবেন।

২০৩২ সালের মধ্যে প্রকল্প শেষের লক্ষ্য

আরও পড়ুন

২৩ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সে ১১.৯ শতাংশ প্রবৃদ্ধি ২৫ নভেম্বর ২০২৬ ২৩ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সে ১১.৯ শতাংশ প্রবৃদ্ধি

২০২৬ সালের ডিসেম্বর নয়, ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি, প্রাতিষ্ঠানিক ও আর্থিক সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি ‘কুমিল্লা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ’ বা কুমিল্লা ওয়াসা প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হবে।

এ ছাড়া নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, ইউটিলিটি খাতের সুশাসন এবং টেকসই পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সহায়তার জন্য এডিবি আলাদাভাবে ১০ লাখ ডলার কারিগরি সহায়তা দেবে। প্রকল্পে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ৪ কোটি ৬০ লাখ ডলার অর্থায়ন করবে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন