https://newsbdc.com/sports/mwxf4aatci
লাহোর কালান্দার্সের প্রধান কোচ হলেন শন টেইট
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বাদশ আসরে লাহোর কালান্দার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। তিনবারের চ্যাম্পিয়ন দলটি আগামী আসর সামনে রেখে তাকে নিয়োগ দিয়েছে।
আরও পড়ুন
বৈভবের বয়স নিয়ে প্রশ্ন পাকিস্তানের সাবেক পেসার তানভীরের ৩ ঘণ্টা আগে
লাহোর কালান্দার্সের মালিক ও প্রধান নির্বাহী সামিন রানা টেইটের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০২৬ সালে গ্লোবাল সুপার লিগে লাহোরের কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে দুই পক্ষের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টেইট। তিনি বলেন, ‘লাহোর কালান্দার্সের প্রধান কোচ হতে পেরে আমি আনন্দিত। গায়ানায় দলের সঙ্গে কাজ করার সময় বুঝেছি, সামিন ও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার কাজের দর্শনের মিল রয়েছে। পাকিস্তানের অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি, তাই এখানকার পরিবেশ ও খেলোয়াড়দের সম্পর্কেও আমার ভালো ধারণা আছে।’
আরও পড়ুন
আইপিএল নিলামে ১২ বাংলাদেশি, নেই মুস্তাফিজ ও নাহিদ রানা ২৩ ঘণ্টা আগে
পিএসএলে প্রধান কোচের দায়িত্ব পালনের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটির পেসারদের উন্নয়নেও কাজ করবেন টেইট। পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এ ছাড়া পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংসের কোচিং স্টাফেও দায়িত্ব পালন করেছেন সাবেক এই অস্ট্রেলীয় পেসার।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।