ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী নিউমোনিয়ায় সংকটাপন্ন মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন উপাচার্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
খেলা

বৈভবের বয়স নিয়ে প্রশ্ন পাকিস্তানের সাবেক পেসার তানভীরের

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৩: ২৯
বৈভবের বয়স নিয়ে প্রশ্ন পাকিস্তানের সাবেক পেসার তানভীরের

ক্রিকেট মাঠে ব্যাট হাতে ঝড় তুলে আলোচনায় ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। তবে এবার তার পারফরম্যান্সের চেয়ে বয়স নিয়েই প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ।

পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে তানভীর দাবি করেন, সরকারি নথিতে বৈভবের বয়স ১৫ বছর উল্লেখ থাকলেও তার প্রকৃত বয়স ২০ থেকে ২১ বছর হতে পারে। তিনি বলেন, ‘১৫ বছর বয়সী কোনো ক্রিকেটারের পক্ষে এভাবে ছক্কা মারা সম্ভব নয়।’ বৈভবের শারীরিক গঠন ও শক্তি নিয়েও সন্দেহ প্রকাশ করেন তানভীর। এমনকি তার বয়স পরীক্ষা করার দাবি জানান তিনি।

আরও পড়ুন

আইপিএল নিলামে ১২ বাংলাদেশি, নেই মুস্তাফিজ ও নাহিদ রানা ২১ ঘণ্টা আগে আইপিএল নিলামে ১২ বাংলাদেশি, নেই মুস্তাফিজ ও নাহিদ রানা

সম্প্রতি দোহায় এসিসি এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বৈভব। ইনিংসে ২৮টি ছক্কা ও ৭টি চার মারেন তিনি। তার ব্যাটিংয়ে ২৫০ রানের লক্ষ্য ১৪.২ ওভারেই পেরিয়ে যায় ভারত ‘এ’ দল।

আরও পড়ুন

রিয়ালের জার্সি গায়েই অবসরের স্বপ্ন কোর্তোয়ার ২৪ নভেম্বর ২০২৬ রিয়ালের জার্সি গায়েই অবসরের স্বপ্ন কোর্তোয়ার

বৈভবের বয়স নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। সরকারি নথি অনুযায়ী, ২০১১ সালের ২৭ মার্চ তার জন্ম। তবে ২০২৩ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ওই বছরের ২৭ সেপ্টেম্বর তার বয়স ১৪ বছর হবে। জন্মতারিখের সঙ্গে ওই বক্তব্যের অসংগতির কারণে তখন থেকেই প্রশ্ন ওঠে।

অভিযোগের জবাবে বৈভবের বাবা সঞ্জীব জানিয়েছিলেন, ছেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বয়স পরীক্ষায় অংশ নিয়েছে। আট বছর বয়সে প্রথমবার এই পরীক্ষা দিয়েছিল সে। প্রয়োজনে আবারও বয়স পরীক্ষায় অংশ নিতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন তিনি।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

খেলা নিয়ে আরও পড়ুন