ছবি ভিডিও মতামত
সর্বশেষ
লোকসানের মধ্যেই সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির চুক্তি লাহোর কালান্দার্সের প্রধান কোচ হলেন শন টেইট ১২ বছর পর রাজ চক্রবর্তীর প্রযোজনায় মিমি, নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ মায়ের লড়াই ব্যাংককে তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগুন, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের ২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকছেন প্রধানমন্ত্রী পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী মেঘলা আকাশের আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই
আন্তর্জাতিক

ব্যাংককে তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগুন, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৬: ২৩
ব্যাংককে তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগুন, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি তেল স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশপাশের এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার থাইল্যান্ডের জ্বালানি কোম্পানি ব্যাংচাক করপোরেশন জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর ব্যাংককের ফ্রা খানং এলাকায় অবস্থিত তাদের তেল শোধনাগারের সব উৎপাদন ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে ২৯ মিনিট আগে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্থাপনাটির ওপর দিয়ে বিশাল আগুনের শিখা উঠতে এবং ঘন কালো ধোঁয়ায় ব্যাংককের আকাশ ঢেকে যেতে দেখা গেছে।

বিস্ফোরণের পরপরই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কী কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ব্যাংচাকের তেল ডিপোতে বিস্ফোরণ ঘটেছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে স্থানটি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

উত্তরপ্রদেশে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস-এসপি বিরোধ, কটাক্ষ যোগীর ৩ ঘণ্টা আগে উত্তরপ্রদেশে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস-এসপি বিরোধ, কটাক্ষ যোগীর

ব্যাংককের পূর্বাঞ্চলে অবস্থিত এই বিশাল তেল স্থাপনাটি পরিচালনা করে থাইল্যান্ডের জ্বালানি খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন।

বিস্ফোরণের পর অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন