ছবি ভিডিও মতামত
সর্বশেষ
দেশের এক ইঞ্চি মাটিতেও কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না: রিজভী হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর শিশু নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি প্রধানমন্ত্রীর লোকসানের মধ্যেই সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির চুক্তি লাহোর কালান্দার্সের প্রধান কোচ হলেন শন টেইট ১২ বছর পর রাজ চক্রবর্তীর প্রযোজনায় মিমি, নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ মায়ের লড়াই ব্যাংককে তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগুন, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
বাংলাদেশ

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৭: ০০
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
সংগৃহীত

কোনো প্রাণীকে কষ্ট না দিতে এবং নিষ্ঠুর আচরণ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রাণীর যত্ন নিতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বক্তব্যের আগে তিনি সপ্তাহটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

আরও পড়ুন

হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২২ মিনিট আগে হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় আশপাশে দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে ও কষ্ট দেয়। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণ করা উচিত।

তিনি আরও বলেন, কোনো প্রাণীর উপকার করতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সম্ভব হলে আশপাশের জীবজন্তুর যত্ন নিতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন

শিশু নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২৯ মিনিট আগে শিশু নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের মধ্যে প্রাণীর প্রতি যত্ন ও মমত্ববোধ তৈরির ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিবারের শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। তাদের বোঝাতে হবে, আমাদের চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে।

আরও পড়ুন

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি প্রধানমন্ত্রীর ৩১ মিনিট আগে ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ভাষ্য, প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ মনোভাব গড়ে তুলতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতা তৈরি হলে এমন একটি পরিবেশ গড়ে উঠবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন