ছবি ভিডিও মতামত
সর্বশেষ
দেশের এক ইঞ্চি মাটিতেও কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না: রিজভী হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর শিশু নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি প্রধানমন্ত্রীর লোকসানের মধ্যেই সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির চুক্তি লাহোর কালান্দার্সের প্রধান কোচ হলেন শন টেইট ১২ বছর পর রাজ চক্রবর্তীর প্রযোজনায় মিমি, নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ মায়ের লড়াই ব্যাংককে তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগুন, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
রাজনীতি

দেশের এক ইঞ্চি মাটিতেও কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না: রিজভী

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৭: ২৬
দেশের এক ইঞ্চি মাটিতেও কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না: রিজভী
সংগৃহীত

বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান ৩ ঘণ্টা আগে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে মন্ত্রী পর্যায়ের এক ব্যক্তি ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলেছেন। ওই বক্তব্যের জন্য তিনি ধিক্কার জানান।

তিনি বলেন, এ দেশের মানুষ রক্ত দিয়ে নিজেদের স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের অহংকার। বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না, কোনো আধিপত্যবাদী শক্তি এ ভূখণ্ড দখল করতে পারবে না।

আরও পড়ুন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী ৩ ঘণ্টা আগে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

রিজভী আরও বলেন, ৩০ লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছেন, দুই লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীন পতাকা ও ভূখণ্ড অর্জিত হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষ ঐক্যবদ্ধ।

ভারতের ওই মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, নিম্নপর্যায়ের কোনো কর্মী এ ধরনের কথা বললে হয়তো বিষয়টি এভাবে বিবেচনা করা হতো না। কিন্তু একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি এমন বক্তব্য দিলে তা প্রতিবাদের দাবি রাখে।

আরও পড়ুন

অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী ৩ ঘণ্টা আগে অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

এর আগে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়ে বক্তব্য দেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। বাংলাদেশের হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়ার কথাও বলেন তিনি। তাঁর এ বক্তব্য ঘিরে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

আরও পড়ুন

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মুন গ্রেফতার ৩ ঘণ্টা আগে কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মুন গ্রেফতার

সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন রিজভী। তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে নির্দেশনা পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবশিষ্টাংশ দেশে অগ্নিসংযোগ, হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

বিএনপির এই নেতা বলেন, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে অতীতের মতো দমন-পীড়নের পথে না গিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন

পল্টনে আ. লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা ২৫ নভেম্বর ২০২৬ পল্টনে আ. লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা

সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য এবং শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ অনেকে।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন