https://newsbdc.com/politics/mwx957akqi
অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী
অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দলটির রাজনীতি জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজ আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে, দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ছিল। দেশের মানুষও বুঝতে পেরেছে, সরকার কোনো ভুল পদক্ষেপ নেয়নি।
আরও পড়ুন
নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মিনিট আগে
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আইনি যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সরকার সেগুলো গ্রহণ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।