https://newsbdc.com/politics/mwx93ruuag
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মুন গ্রেফতার
কুমিল্লা মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে জেলার সদর দক্ষিণ থানার বারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার মৃত আদম আলীর ছেলে।
আরও পড়ুন
নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মিনিট আগে
পুলিশ জানায়, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুনকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান পিপিএম জানান, যেকোনো ধরনের নাশকতা রোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।