https://newsbdc.com/national/mwxi1fn0e0
‘প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আরও পড়ুন
‘ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবেন না, প্রত্যর্পণ চুক্তিতে ফিরতে হবে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ মিনিট আগে
হুমায়ুন কবির বলেন, ভারতের পক্ষ থেকে স্বেচ্ছায় কোনো ব্যক্তির দেশে ফিরে আসা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি আলাদা করে দেখার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো অসুবিধা নেই। সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের যাতায়াতের বিষয় এক রকম, আর অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ চুক্তি।
তিনি বলেন, শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তির আওতাভুক্ত। চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তর করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও দাবি করেন, শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তি ভারতে অবস্থান করছেন, যাদের বিরুদ্ধে দেশ থেকে অর্থ লুটপাট ও মানুষ হত্যার অভিযোগ রয়েছে। শহীদ হাদির হত্যাকারীরাও সেখানে রয়েছে বলে দাবি করেন তিনি। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদেরও ফেরত চায় বাংলাদেশ।
আরও পড়ুন
কৃষিপণ্য রপ্তানি বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রী ৩৬ মিনিট আগে
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা এবং কোনো বাংলাদেশি মিশনে গেলে তাকে গ্রেপ্তার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন না।
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি। তাকে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে বাংলাদেশে আনা হবে। এ ছাড়া তার ফেরার কোনো পথ নেই।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।