https://newsbdc.com/jobs/mwxhgccf5h
এইচএসসি পাস তরুণদের বিনামূল্যে এআই প্রশিক্ষণের সুযোগ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের এ কর্মসূচিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতার পাশাপাশি খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।
‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় তৃতীয় ব্যাচের এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
এইচএসসি পাসে টিসিবিতে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের নিয়ম ২০ নভেম্বর ২০২৬
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন জানান, দেশের তরুণদের তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ করে তোলাই এ কর্মসূচির লক্ষ্য। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা এতে অংশ নিতে পারবেন।
যেসব যোগ্যতা থাকতে হবে
আরও পড়ুন
সরকারি চাকরিতে বড় নিয়োগের প্রস্তুতি, শূন্য পদ ৫ লাখের বেশি ১৩ নভেম্বর ২০২৬
যুব উন্নয়ন অধিদপ্তরের ১২ নভেম্বরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। বাছাইয়ের ক্ষেত্রে এ বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অনলাইনে আবেদনের সময়সীমা গত ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। আবেদনকারীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৮ নভেম্বর লিখিত এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। চূড়ান্ত তালিকা ৩০ নভেম্বর প্রকাশের পরিকল্পনা রয়েছে। পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও ফলাফল প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
৫০ দিনে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ
আরও পড়ুন
সুলতান’স ডাইনে চাকরির সুযোগ, বেতন ১৫-১৮ হাজার টাকা ৫ নভেম্বর ২০২৬
প্রশিক্ষণটি ১ ডিসেম্বর শুরু হয়ে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে। মোট ৫০ দিনের এ কোর্সে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে। অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতা ও খাবারের সুবিধা পাবেন। সফলভাবে কোর্স শেষ করলে সনদ দেওয়া হবে।
প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান জানান, প্রশিক্ষণে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। এতে বিভিন্ন এআই টুলের ব্যবহার, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন কাজ শেখানো হবে।
আরও পড়ুন
ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৩ নভেম্বর পর্যন্ত ৫ নভেম্বর ২০২৬
তিনি বলেন, প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারেন—এমনভাবে পাঠ্যক্রম সাজানো হয়েছে।
চার প্যাকেজে আট বিভাগের প্রশিক্ষণ
আরও পড়ুন
রূপায়ন গ্রুপে চাকরির সুযোগ, আবেদন ২৩ নভেম্বর পর্যন্ত ৪ নভেম্বর ২০২৬
দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব পেয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। রাজশাহী ও রংপুর বিভাগে দায়িত্ব পালন করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগ।
বরিশাল ও খুলনা বিভাগে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে সার্ভিস ইঞ্জিনস লিমিটেডের যৌথ উদ্যোগ প্রশিক্ষণ পরিচালনা করবে।
চাকরি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।