ছবি ভিডিও মতামত
সর্বশেষ
‘প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবেন না, প্রত্যর্পণ চুক্তিতে ফিরতে হবে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইচএসসি পাস তরুণদের বিনামূল্যে এআই প্রশিক্ষণের সুযোগ কৃষিপণ্য রপ্তানি বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রী দেশের এক ইঞ্চি মাটিতেও কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না: রিজভী হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর শিশু নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি প্রধানমন্ত্রীর লোকসানের মধ্যেই সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির চুক্তি
বাংলাদেশ

‘ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবেন না, প্রত্যর্পণ চুক্তিতে ফিরতে হবে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৭: ৫১
‘ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবেন না, প্রত্যর্পণ চুক্তিতে ফিরতে হবে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সে (শেখ হাসিনা) আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে “শেখ আসবে না”। সে মূল্যহীন, অপ্রাসঙ্গিক। তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে আসতে হবে, হাতকড়া পরিয়ে তাকে দেশে আনা হবে।’

আরও পড়ুন

‘প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১ মিনিট আগে ‘প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতও অস্বস্তিতে রয়েছে বলে দাবি করেন হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতও চ্যালেঞ্জ ও অসুবিধার মুখে পড়েছে। দেশটির ভূখণ্ডে তাকে রাখার কারণে দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, তিনি একজন অপরাধী। তাই প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করাই দেশে ফেরানোর একমাত্র পথ।

আরও পড়ুন

কৃষিপণ্য রপ্তানি বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রী ২৩ মিনিট আগে কৃষিপণ্য রপ্তানি বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রী

প্রত্যর্পণ নিয়ে দুই দেশের আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা ভারতে অবস্থান করছেন। হাদির হত্যাকারীরাও সেখানে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন