https://newsbdc.com/education/mwxic6uch9
এমপিওভুক্ত শিক্ষকদের কোচিং সেন্টারে পড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের ২ ঘণ্টা আগে
তিনি বলেন, লেখাপড়ায় আর কোনো দুর্নীতি হবে না, দেশে নকলও চলবে না। শ্রেণিকক্ষে পাঠদান বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী উল্লেখ করে তিনি বলেন, মিছিল-মিটিং করে রাষ্ট্রদ্রোহের কাজ করা যাবে না।
আরও পড়ুন
২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকছেন প্রধানমন্ত্রী ৩ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী জানান, এবার এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। পরীক্ষকদের নিয়মের মধ্যে আনা হচ্ছে। তার ভাষ্য, এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোথাও প্রশ্নপত্র ফাঁস হয়নি। আগামী দিনেও প্রশ্নপত্র ফাঁস হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষা খাতে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ বাইসাইকেল কেনার দিকনির্দেশনা দিয়েছেন। সারা দেশে মেয়েদের মধ্যে এসব সাইকেল বিতরণ করা হবে। শিক্ষার্থীদের ৩০ হাজার কম্পিউটার দেওয়ার পরিকল্পনাও রয়েছে। আগামী বছরের শুরু থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন ৩৮ টাকা ৫০ পয়সার মিড-ডে মিল দেওয়া হবে। শিক্ষার্থীদের নতুন পোশাক দেওয়ার পাশাপাশি বৃত্তির অর্থও বাড়ানো হবে। আগামী ২৪ ডিসেম্বর সব শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ এবং একই দিনে পরবর্তী শ্রেণির নতুন বই বিতরণের কথা জানান তিনি।
আরও পড়ুন
পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী ৩ ঘণ্টা আগে
নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ১৯ বছর ধরে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভবন পায়নি, এবার সেগুলোকে ভবন দেওয়া হবে। ফলাফলভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ভবন দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হবে, সেগুলো ভবন বা সুযোগ-সুবিধা পাবে না বলে জানান তিনি।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং অধিদপ্তরের কলেজ ও প্রশাসন পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক।
আরও পড়ুন
উপাচার্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ ৪ ঘণ্টা আগে
এ ছাড়া বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সেলিম উদ্দিন। অনুষ্ঠানে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়ার পরিকল্পনা ৫ ঘণ্টা আগে
বিশেষ অতিথির বক্তব্যে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের আমলে সাদা কাগজ জমা দিলেও জিপিএ-৫ এবং কিছু লিখে জমা দিলে ‘গোল্ডেন-৫’ পাওয়া যেত। তার দাবি, বিএনপির আমলে ভালোভাবে পড়াশোনা করলেই শিক্ষার্থীরা ভালো ফল করবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে এভাবে জিপিএ-৫ ও ‘গোল্ডেন-৫’ পাওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে চাকরি পাবে না, বরং বিএনপির আমলে ভালোভাবে পড়াশোনা করা শিক্ষার্থীরাই চাকরি পাবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।