https://newsbdc.com/national/mwzwhxl14i
গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, খুলেছে বন্ধ কারখানা
সকাল সাড়ে ৭টা থেকে সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকার কারখানাগুলোতে শ্রমিকেরা কাজে ফিরছেন।
আরও পড়ুন
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ১ ঘণ্টা আগে
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে চলা আন্দোলনে গাজীপুরের শিল্পাঞ্চল উত্তপ্ত ছিল। এ সময় প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। শ্রমিকদের বিক্ষোভের কারণে প্রতিদিন অর্ধশত কারখানায় ছুটি দেওয়া হতো। তবে মজুরি বোর্ডের ঘোষিত নতুন মজুরি মেনে শ্রমিকেরা কাজে ফিরেছেন বলে জানা গেছে।
সকাল ৯টা পর্যন্ত জেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, নতুন মজুরিতে তাঁরা সন্তুষ্ট এবং আর আন্দোলন করতে চান না। পোশাকশ্রমিক রাহিমা ও ইতি আক্তার জানান, আগের বেতনে মাসের খরচ মেটানো কঠিন ছিল। বাড়িভাড়া ও নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় তাঁরা নতুন মজুরি নিয়ে আশাবাদী।
আরও পড়ুন
তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন ২ ঘণ্টা আগে
কালিয়াকৈরের মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান ঢাকা পোস্টকে বলেন, শ্রমিকেরা আন্দোলন থেকে বেরিয়ে এসে আনন্দের সঙ্গে কাজে যোগ দিচ্ছেন। এতে শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে। কারখানা ভালো চললে শ্রমিক ও মালিক—উভয় পক্ষই উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা কাজে মনোযোগ দেবেন বলে আশা করছেন তাঁরা। তবে বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।